ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে ভারত বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ১১:৪৭
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। গুণীজন সম্মাননায় সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি প্রয়াত বাবুল মোশাররফকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। 
 
শুক্রবার বিকেলে সোনারগাঁও যাদুঘর সংলগ্ন পানাম টুরিষ্ট পার্কে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বাংলাদেশ ও ভারতের কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. অমিত চট্টোপাধ্যায় (ভারত), সম্পাদক ও গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ (বাংলাদেশ), সাংবাদিক ও ছড়াকার আলম হোসেন (বাংলাদেশ), ছড়াকার ও গল্পকার এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ), ছড়াকার গোলাম নবী পান্না (বাংলাদেশ), সাংবাদিক ও সম্পাদক হাসান মাহমুদ রিপন (বাংলাদেশ), লেখক সাংবাদিক ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন(বাংলাদেশ)  সম্পাদক গোপাল চন্দ্র দাস (ভারত), কবি মন্টু দাস (ভারত), লেখক সাংবাদিক ফজলে রাব্বি সোহেল(বাংলাদেশ)   প্রকাশক ও কবি আহমেদ মুনীর (বাংলাদেশ), সঙ্গীত শিল্পী মৌসুমী দাস (ভারত), সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, কবি শাহানাজ পারভীন শান্তা,  সাংবাদিক খায়রুল আলম খোকন,  কবি এরশাদ হুসাইন অন্য, ছড়াকার মোফাখখার সাগর, ছড়াকার মোহাম্মদ শারবিন, কবি শংকর প্রকাশ,  কবি ওয়াসকুরুনী, প্রয়াত লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফ এর সহধর্মিণী লেখক আসমা আখতারী প্রমুখ। অনুষ্ঠানের দু’দেশের কবি, লেখক ও সাংবাদিকদের সংবর্ধনা ও পল্লীকবি জসিম উদ্দিন সম্মাননা স্মারক প্রদান করা হয়। উৎসবে ড. অমিত চট্টোপাধ্যায় (ভারত)কে সভাপতি ও এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ)কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বনানী সরকার (ভারত), চিত্র শিল্পী অহীন্দ্র দাস (ভারত), ফারজানা আহসান জয়া, ওয়ায়েসকরুনী অপু, মনির প্রবাসী, রস্তম আলী, সীমা দে (ভারত)সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। উৎসবে বাংলাদেশ ভারতের লেখক ও কবিরা স্বরচিত কবিতা পাঠ ও সংঙ্গীত পরিবেশন করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান