ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিদ্যালয়ের শহীদ মিনারে পাট আর মাঠে পাটকাঠি


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৪:২৩
ফরিদপুরের বোয়ালমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে শুকানোর জন্য রাখা হয়েছে পাটকাঠি আর দেশের সূর্যসন্তান ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের বেদিতে শুকানোর জন্য রাখা হয়েছে পাট। মাঠের এক কোনায় নসিমন, অটোভ্যানও স্থান পেয়েছে গাড়ি রাখার নিরাপদ জায়গা হিসেবে। চিত্রটি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 
 
সরেজমিন দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে অবস্থিত হাটখোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানীয় লোকেরা তাদের পাট শুকানোর জন্য ওই বিদ্যালয়ের মাঠ, শহীদ মিনার এবং স্কুলের বারান্দাকে বেছে নিয়েছেন। বিদ্যালয়ের মাঠে পাটকাঠি এবং ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পাট শুকানোর জন্য স্তূপ করে রাখা রয়েছে, যা ভাষা শহীদদের প্রতি চরম অবমাননার শামিল। এছাড়া বিদ্যালয়ের মাঠের এক কোনায় স্থানীয়দের একটি অটোভ্যান, একটি নসিমনও রাখা রয়েছে। 
 
ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং নৈশপ্রহরীর উদাসীনতা ও যোগসাজশে বিদ্যালয়ের মাঠ স্থানীয়রা দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। 
 
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর হোসেন সেলিম জানান, স্থানীয় লোকজন প্রভাবশালী হওয়ায় প্রতি বছরই বিদ্যালয়ের মাঠে পাট এবং পাটকাঠি শুকাতে দেয়। আমি জানার পরই সেসব সরিয়ে নিতে বলেছি। 
 
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ মো. আব্দুল হক বলেন, বিষয়টি জানার পর যারা বিদ্যালয়ের মাঠে মালামাল রেখেছিল তাদের ওই সব মালামাল সরিয়ে নেয়ার জন্য বলেছি।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত