ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় ব্লু ট্যুরিজম টেকসই উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালা


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ২:৬

পটুয়াখালীর কুয়াকাটায় ব্লু ট্যুরিজম টেকসই উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ২৭ মে শনিবার সকাল ১০ সময় হোটেল গ্রেভার ইন,হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ ট্যুরিজ বোর্ডের উপ সহকারী পরিচালক মোঃ মহিউদ্দিন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ লোকমান আলী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহকারী অধ্যাপক সামশাদ নওরিন, ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী, কুয়াকাটা ট্যুর অপারেটর (টোয়াক) এর সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক মোঃ সাইফুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশর সাধারণ সম্পাদক ইসমাইল গাজী। এসময় কুয়াকাটা ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব(টোয়াক) ট্যুর গাইড এ্যাসোসিয়েশন,ট্যুরিষ্ট বোর্ড মালিক সমিতি, ফুট স্ট্রিট ভেন্ডার, অটোভ্যান মালিক সমিতি,পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা সহ পঞ্চান্ন জন এ কর্মশালায় অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬