বোরহানউদ্দিন হাসপাতালে করোনা পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ
ভোলায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এদিকে গ্রামগঞ্জে জ্বর, কাশি, গলাব্যথা নিয়ে চলাফেরা করছে অনেকে। তাদের মধ্যে কিছু লোক করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে সরকারি হাসপাতালে ছুটছে। এ পরীক্ষা করাতে বোরহানউদ্দিন ৫০ শয্যা হাসপাতালে জনপ্রতি ১০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠছে। টাকা নেয়ায় অনেকেই পরীক্ষা করাতে অনীহা প্রকাশ করছেন।
সূত্রমতে জানা গেছে, করোনার প্রভাব বৃদ্ধি পাওয়া গ্রামগঞ্জের রোগীরা বোরহানউদ্দিন সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ করোনা পরীক্ষা করাতে আসছেন। এতে ১৫ হতে ২০ জন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। আর এ সুযোগে করোনা পরীক্ষা করাতে জনপ্রতি ১০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে ল্যাব টেকনিশিয়ান আবু তাহেরের বিরুদ্ধে।
বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন তালুকদার জানান, শনিবার সকালে বোরহানউদ্দিন হাসপাতালে করোনা পরীক্ষা করতে গেলে ল্যাবে দায়িত্বে থাকা টেকনিশিয়ান আবু তাহের আমার কাছ হতে জোরপূর্বক ১০০ টাকা নেয়। তবে মানি রিসিট চাইলে তা দেয়নি। এরকম সবার কাছ থেকে ১০০ টাকা করে নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, বিষয়টি টিএসকে জানালে আমার ১০০ টাকা ফেরত দেয়। তবে প্রতি রোগীর কাছ থেকেই ১০০ টাকা করে হাতিয়ে নেয়া হচ্ছে। ওই টাকাগুলো ফেরত দেয়া হয়নি। সরকারি হাসপাতালে টাকা নেয়ায় অনেকেই করোনা পরীক্ষা করাতে অনিচ্ছুক।
বোরহানউদ্দিন হাসপাতালের টিএস তাপতী চোধুরী জানান, সরকারি নির্দেশে এ মাসে কিছুদিন টাকা নেয়া বন্ধ ছিল। ওই টেকনিশিয়ান নতুন তাই ভুলে টাকা নিয়ে ফেলছে। এমন অভিযোগ পেয়ে এক ব্যক্তির টাকা ফেরত দিয়েছি। সরকারি নতুন কোনো নির্দেশনা না এলে আগামীকাল হতে আবার টাকা নেয়া হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান