ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৯৯৯- এ ফোন পেয়ে লাশ উদ্ধার করলো পুলিশ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৩:৫৪
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দক্ষিণ হরিণাচালা এলাকায় গলায় গামছা পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানান পুলিশ। শনিবার (২৭ মে) সকাল ৮ টায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় হত্যা করে পালিয়েছে স্বামী। 
 
নিহত হলেন, দিনাজপুর নবাবগঞ্জের হরিপুর গ্রামের শফিজ উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুন (৩৩)। তার স্বামী জয়নালের সাথে স্থানীয় ইকবালের বাড়িতে ভাড়া থাকতেন৷ ইকবাল আজমেরি পরিবহনের সুপারভাইজার। পুলিশ ও এলাকাবাসী জানান, নিহতের স্বামী ইকবাল আজমেরি পরিবহনে সুপারভাইজার হিসাবে কাজ করে। গতকাল রাত ১০ টায় বাসায় আসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকাল ৭ টার দিকে পাশের রুমের ভাড়াটিয়া করুণা বেগম রুমের ভিতর ভিক্টিমের (মেয়ে নুসরাত জাহান মায়া (৪) বাচ্চার ডাকাডাকি ও কান্নার শব্দ শুনতে পায়। রুমের সামনে গিয়ে দেখতে পান  রুমের দরজা বাহির থেকে ছিটকানী লাগানো। পরে দরজা খুলে দেখেন গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্লোরের উপর পড়ে মরিয়ম। পরে বাসার লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল করে জানালে কোনাবাড়ি থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 
 
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তার স্বামী গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার