ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আ.লীগ ভোট চুরির প্রকল্প নিয়েছেঃ আমির খসরু


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৬:৯
নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসমাবেশে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,আওয়ামী লীগ ভোট চুরির প্রকল্প নিয়েছে। বিএনপি তা ভেঙ্গে দিবে। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনে আসবে না বিএনপি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে ১৮কোটি জনগণকে সাথে নিয়ে নির্বাচনে আসবে বিএনপি।
 
শনিবার দুপুরে নোয়াখালী জেলা শহরের শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে সরকার পতনের দাবিতে জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় তিঁনি আরো বলেন,আমেরিকা আ.লীগের উপর ভিসা বাতিলের নিষেধাজ্ঞার চিঠি দিয়েছিল গত তিন তারিখে। সরকার তা প্রকাশ করেনি ভয়ে। এখন আমেরিকা নিজেই তাদের প্রেস রিলিজে তা প্রকাশ করেছে। আওয়ামী-পুলিশ,সরকারি কর্মকর্তাদের উপর আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভোট চুরি,সমাবেশে বাঁধা প্রদানের জন্য। এবার ভোট চুরির পরিকল্পনা করলে বাংলাদেশের মানুষ আ.লীগের ভিসা বাতিল করে দিবে। স্বাধীনতার পরবর্তীতে এ দেশে আমেরিকা কারো উপরে ভিসা বাতিলের নিষেধাজ্ঞা দেয়নি। শেখ হাসিনা আমাদের লজ্জায় ডুবিয়েছে। আ.লীগের অধিনে বাংলাদেশের কোনো নির্বাচনে বিএনপি যাবে না। বিএনপি না গেলে সরকার গঠন হবে না। আ.লীগের সাথে আছে দূর্নীতিবাজ কর্মকর্তা,ব্যবসায়ী,রাজনীতিবিদ। আর আমাদের সাথে আছে দেশের জনগণ। আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আর উঠানে বসে বলবেন,ভোট চোর, ভোট চোর শেখ হাসিনা ভোট চোর। সরকারের শক্তি ঘনিয়ে আসছে বলেও জনান তিনি।
 
সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম প্রমুখ।
 
এর আগে পুলিশি বাঁধা ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সরকার পতনের স্লোগান দিতে দিতে সমাবেশে আসেন নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়