দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাস্থ্য উপকরণ বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাগনভূঞা জিরো পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। শনিবার (৩১ জুলাই) দুপুরে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দুই হাজার লোকের মাঝে এ স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী খায়েজ আহমেদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফেনী প্রতিনিধি আজাদ মালদার, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, বন্ধুর বন্ধনের সভাপতি মো. আলমগীর, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মনসুর আহমেদ, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল নাদিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মােয়াজ্জেম হােসেন মালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ দেওয়ান মো. ইকবাল, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী, ধর্মবিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, প্রযুক্তিবিষয়ক সম্পাদক জুলফিকার আলম, দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারী, কার্যকরী কমিটির আশফাল আহমেদ রাফি, নুর হোসেন, জিয়াউল হক পিন্টু ,জাহেদ হোসেন, আবদুর রহমান রকিসহ অন্যরা।
এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি শুরু থেকে মানবিক সহায়তা প্রদান করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের কর্মকাণ্ডকে অতিথিরা সাধুবাদ জানান।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied