অটোরিকশার ধাক্কায় প্রাণ গলে মাদরাসা পড়ূয়া শিশুর
নেত্রকোনার মদনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তারিনা আক্তার নামে মাদরাসা পড়ূয়া এক শিশু ছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৭ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত তারিন আক্তার (৭) উপজেলার নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে এবং এলাকার আনোয়ারুল কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।
জানা যায়, গত শনিবার বিকেল ৪টার দিকে মাদরাসা ছুটি হলে বাড়িতে ফিরছিল তারিন আক্তার। আসার পথে নোয়াগাঁও পূর্বপাড়া পাকা রাস্তায় পেছন দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা শিশু ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে অটোরিকশাটি তারিনের উপর উঠে পড়ে।
গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিনার মৃত্যু হয়।
মদন থানার ওসি মোহাম্মাদ তাওহীদুর রহমান জানান, মমেকে হাসপাতালে শিশু তারিনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখান থেকে মৃতদেহ নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। অভিযোগের পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান