নেত্রকোণায় জেলা প্রশাসনের আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদ্যাপন উপলক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন ও প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ ডাক টিকেট উন্মুক্ত করা হয়।
আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমী, জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান