জেলেদের মানবেতর জীবন
ভরা মৌসুমে মেঘনায় ইলিশের দেখা মিলছে না
বর্ষার এই ভরা মৌসুম হচ্ছে দৌলতখানের মেঘনায় জেলেদের ইলিশ শিকারের অন্যতম উপযুক্ত সময়। আর এ বছর ভরা মৌসুমে এসেও দৌলতখানের মেঘনায় দেখা মিলছে না রুপালি ইলিশের। ফলে চরম হতাশা আর ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দৌলতখানের মেঘনাতীরবর্তী প্রায় ২৩ হাজার জেলে পরিবার। একদিকে করোনাকালীন কঠোর লকডাউন, অপরদিকে নদীতে ইলিশের দেখা নেই। এ যেন এই এলাকার জেলেদের জন্য মরার উপর খাঁড়ার ঘা।
বর্ষার এই ভরা মৌসুমে ইলিশের দেখা মিলবে এমন আশা নিয়েই দীর্ঘ প্রায় এক বছর অপেক্ষায় ছিলেন এ এলাকার জেলেরা। দীর্ঘদিনের জমানো আশা নিয়ে প্রতিদিনই জাল-নৌকা নিয়ে ইলিশের সন্ধানের নদীতে গিয়েও মিলছে না ইলিশের দেখা। দু-চারটা জাটকা ইলিশ পাওয়া গেলেও তা বিক্রি করে ট্রলারের তেল খরচের টাকাই হচ্ছে না বলে জানিয়েছেন অনেক জেলে। এ পরিস্থিতিতে এসে আড়তদারের দেনা পরিশোধ তো দূরের কথা, জেলেদের প্রতিদিনের সংসার খরচই হচ্ছে না। ফলে দিন দিন ভারী হচ্ছে জেলেদের ঋণের বোঝা।
দৌলতখান উপজেলার গুপ্তগঞ্জ বাজার মাছ ঘাটের জেলে সিরাজ মাঝি বলেন, প্রতিদিনই ইলিশ শিকারের আশায় জাল-নৌকা নিয়ে নদীতে যাই। নৌকায় ৮-১০ জন ভাগিদার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে হয়। দু-চারটি জাটকা ইলিশ পাওয়া গেলেও তা বিক্রি করে তেল খরচের টাকা হয় না। একই চিত্র দৌলতখান উপজেলার মেঘনাতীরবর্তী অন্যান্য মাছঘাটগুলোতেও।
একই ঘাটের আড়তদার মনির হোসেন জানান, গত বছরের এই সময় মেঘনায় জেলেদের জালে অনেক ইলিশ ধরা পড়লেও এ বছর এখনো ইলিশের দেখা মিলছে না। এ অবস্থায় লাখ লাখ টাকা বিনিয়োগ করেও আড়তদারদের এখন মাথায় হাত।
জাতীয় মৎস্যজীবী সমিতির দৌলতখান উপজেলা প্রতিনিধি ও দৌলতখান উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক জামাল মেম্বার জানান, নদীতে ইলিশ না থাকায় এখানকার জেলেরা মানবেতর জীবনযাপন করছেন। তবে দৌলতখানের মেঘনায় ইলিশের এই আকালের জন্য কিছু নিষিদ্ধ জালকেই দুষলেন মৎসজীবী সমিতির এই নেতা।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর হাসনাইন জানান, জলবায়ু পরিবর্তন এবং মেঘনার পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে এ বছর নদীতে ইলিশ আসতে দেরি হচ্ছে। তবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, আশা করা যাচ্ছে আগস্ট-সেপ্টেম্বরে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে। তবে গত দু-এক দিনে আগের চেয়ে কিছুটা হলেও ইলিশের দেখা মিলছে বলে জানান এই মৎস কর্মকর্তা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার