ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে রিজার্ভ ডেতে খেলা না হলে চ্যাম্পিয়ন কারা?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ১২:২৩

গতকাল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ। তবে রিজার্ভ ডে থাকায় কিছুটা হলেও স্বস্তিতে আছে দুই দল। একই ভেন্যুতে আজ রাত ৮ টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।

আজ যদি আবারও বৃষ্টি হানা দেয় ম্যাচে তাহলে শিরোপা নির্ধারণ হবে কিসের ভিত্তিতে? মূলত নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব না হলে, অপেক্ষা করা হবে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। এটাই খেলা শুরুর সর্বশেষ সময়। ১১টা ৫৬ মিনিটে বল মাঠে গড়ালে ম্যাচ হবে ৫ ওভারের।

তবে যদি এই পাঁচ ওভার করেও খেলা সম্ভব না হয়, তাহলে ট্রফি নির্ধারণ করা হবে সুপার ওভারে। আর সেটাও যদি অসম্ভব হয় তাহলে ফাইনাল ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।

ফাইনাল ম্যাচে এমনটা ঘটলে আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল  নির্বাচন করা হবে লিগ পর্বের ফলাফল অনুযায়ী। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট।

গতকাল সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যারফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।

এমএসএম / এমএসএম

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...