ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বদলে যাচ্ছে আইফোন স্ক্রিন!


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ১:৪৬

আইফোনে নতুনত্ব আনবে ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেমের আপডেট সংস্করণ। স্ক্রিন লক থাকলেও আপডেট অপারেটিং আইফোন লক স্ক্রিনে আনবে চোখ ধাঁধানো ডিসপ্লেসহ বহুমাত্রিক সুবিধা। বলা হয়, আইফোন ডিসপ্লের তুলনায় অ্যান্ড্রয়েড ডিসপ্লে অনেকাংশে আকর্ষণীয়।

অ্যান্ড্রয়েড সিস্টেমের রাতারাতি জনপ্রিয়তার পেছনে দৃষ্টিনন্দন ডিসপ্লে অন্যতম কারণ বলে বিবেচিত। ক্যালেন্ডার আইটেম, নোটিফিকেশনস ও অন্যান্য ডিটেইলস হাই-রেজ্যুলেশনে উপভোগের সুবিধা নিশ্চিত করে অ্যামাজন ইকো শো ও গুগল নেস্ট হাব। ২০১৯ সালে আসা (অ্যান্ড্রয়েড-১০) সংস্করণ স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টি করে। যা জনপ্রিয় অ্যামাজন ফায়ার ট্যাবলেট ফিচারকে হুট করেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

নতুন অপারেটিং নিয়ে অ্যাপল সুনির্দিষ্ট কোনো তথ্য বা মতামত জানায়নি। আসছে ৬ জুন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (WWDC) অ্যাপল আইওএস-১৭ সংস্করণ উন্মোচন করবে বলে খবরে প্রকাশ। তবে চূড়ান্ত সংস্করণ আসতে সেপ্টেম্বর মাস অবধি অপেক্ষায় থাকতে হবে আইফোন ভক্তদের।

আইফোন ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপের সুরাহা নিয়ে আসছে নতুন অপারেটিং। শুধু স্মার্টফোনে নয়, অ্যাপল ঘরনার সবগুলো পণ্যেয় কাজ করবে আইওএস ১৭ সংস্করণ। নতুন সংস্করণে বেশকিছু পরিবর্তনের আভাস মিলেছে। যার মধ্যে অ্যাপ ‘সাইডলোডিং’ আলোচিত।

অন্যদিকে শেয়ারপ্লে ভিডিও সম্প্রচারে মানোন্নয়ন নিশ্চিতে ‘এয়ারপ্লে’ অপশন টিভি ও অন্যসব ডিভাইসে অ্যাপল সেবাকে ভোক্তাদের কাছে সহজলভ্য করবে। ওয়ালেট ও স্বাস্থ্যকেন্দ্রিক অ্যাপে বৈপ্লবিক কিছু অভিনবত্বের দেখা মিলবে বলে জানালেন অ্যাপল পণ্যসেবা বিশ্লেষকেরা।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন