ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুরক্ষা বলয়ের দুঃসহ স্মৃতি এখনো পোড়ায় কোহলিকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ১:৫২

সারা পৃথিবীকে থমকে দিয়েছিল করোনাভাইরাস। কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। খেলাধুলা তো বটেই, মানুষের ঘরের বাইরে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের প্রচেষ্টায় সেই বিপদ থেকে মুক্ত হয়েছে পৃথিবী।

 কোভিড মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে এসেছে। ক্রীড়াবিদরাও তার বাইরে নন। সংক্রমণ থেকে বাঁচাতে তাদের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হতো। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সেই সময়ের স্মৃতিচারণ করলেন বিরাট কোহলি।

করোনাভাইরাস যখন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, তখন শুরু হয়েছিল ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচগুলো। প্রথমদিকে তো মাঠে দর্শক ঢুকতে দেওয়া হতো না। খেলোয়াড়দের রাখা হত জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। খেলা এবং অনুশীলনের বাইরে হোটেলের নির্দিষ্ট অংশের মধ্যে বন্দি থাকতে হতো।

কারও সঙ্গে মেলামেশা করার সুযোগ ছিল না। ইচ্ছা মতো বাইরে কোথাও যাওয়ার তো প্রশ্নই উঠত না। কখনও কখনও টানা দুই মাসও এভাবে কাটাতে হয়েছে তাদের। পরিবার থেকে এতদিন দূরে থাকা ছিল কষ্টকর। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও খেলোয়াড়দের মনে সেই সময়ের দুঃসহ স্মৃতি থেকে গেছে।

 টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ খেলতে কোহলি এখন ইংল্যান্ডে। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে বলতে পারি, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকা ছিল বেশ কঠিন। চারদিকে কত কিছু ঘটে যেত, যেগুলো জানতাম না। ক্রিকেটের বিষয়ও ঘটে। অনেক পরে সবাই জানতে পারে। সেই পরিস্থিতির মধ্যে কীভাবে থাকতাম তা কেউ জানে না। ওই সময় আমাদের মানসিক অবস্থা কী ছিল- তা বলে বোঝানো সম্ভব নয়।’

এমএসএম / এমএসএম

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?