ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৩:০

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে শারীরিক প্রতিবন্ধি এক নারীকে(৩০) ধর্ষণের অভিযোগে লিটু মন্ডল(৩১) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগে শারীরিক প্রতিবন্ধীর ভাই বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির প্রতাপকাটি গ্ৰামের সুভাষ মন্ডলের ছেলে লিটু মন্ডল(৩১) হাঁস খোজার নামে পাশ্ববর্তী বাড়িতে গেলে কেউ না থাকার সুবাদে শারীরিক প্রতিবন্ধি মেয়েটিকে জড়িয়ে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। পরবর্তীতে প্রতিবন্ধী ঐ নারীর মা বাড়িতে আসলে ঘটনা শুনে এসময় মা তার ছেলেকে জানালে রোববার সকালে তার বোনকে নিয়ে থানায় উপস্থিত হয়ে লিটু মন্ডলের নামে ধর্ষণ মামলা করে। মামলা পর পুলিশ কপিলমুনি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার সকালে লিটু মন্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধি ধর্ষণের অভিযোগে লিটু মন্ডলকে আটক করা হয়েছে। প্রতিবন্ধিকে সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্ধি শেষে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা