ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ‍গুলি : নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১২:৫৮

কলম্বিয়ায় প্রায় দুই মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শুক্রবার বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত দশজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতে দেশটির ক্যালি শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ।

এএফপির খবরে বলা হয়, বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। এ সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১০ জন মারা যান। যাদের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন। ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকেও পিটিয়ে হত্যা করেন।

ক্যালির প্রসিকিউটর অফিসের একজন প্রতিনিধি বলেন, ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকে পিটিয়ে মারেন।

একটি ভিডিওতে দেখা যায়, রক্তের মধ্যে এক ব্যক্তি শোয়া এবং তার পাশে আরেক ব্যক্তি অস্ত্র ধরে আছেন। একদল লোক এসে তার ওপর হামলা চালায়।

২০১৯ সালে ক্ষমতায় আসেন ডিউক। পরের বছরেই বিনামূল্যে সরকারি শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তবে চলতি বছর এপ্রিলের শেষে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে মধ্যবিত্ত মানুষ রাস্তায় নেমে আসেন।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের