পিরোজপুরে রুপান্তরের আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রুপান্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, রুপান্তর বরিশাল ক্লাষ্টারের মনিটারিং সমন্বয়কারী তানভীর মোশারেফ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্নাসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১২ জন অপরাজিতা, বিভিন্ন কমিটির ১০ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের মূল্যায়ন আমাদেরই করতে হবে। নারীদের মূল্যায়ন শুরু হয়েছে। আমরা সেই সাথে সবাই মিলে কাজ করবো। নারী তো আমার পরিবার ও সংসারের একটা গুরুত্বপূর্ণ অংশ। নারী অগ্রাধিকার আগে পাবে সেই লক্ষে নারী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত