ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৯-৫-২০২৩ বিকাল ৫:২১

সাতক্ষীরা শ্যামনগরে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “গর্ভকালে চার বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি ” এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৯ মে) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে,  ইউএসএআইডি এর অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এস ডি আর আর ও নবযাত্রা -২ প্রকল্পের সহযোগিতায় র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও ডা: তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমও ডি সি ডা: মিলন হোসেন,ইউনিসেফ কর্মকর্তা ডাঃ  রাকিব হোসেন , স্বাস্থ্য পরিদর্শক মন্ডল ভূপতি , পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, সিনিয়র স্টাফ নার্স মুর্শিদা খানম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বিপ্লব তফরাদার, মোঃ মোক্তার হোসেন প্রমুখ। বক্তারা বলেন এ এন সি কেয়ারের মাধ্যমে  স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে পরামর্শ দিতে হবে ও দ্রুত সুস্থতা নিশ্চিত করতে হবে। সেই সাথে পুষ্টিকর খাদ্য নিয়ে ভাবতে হবে। মাতৃত্ব কালীন সময়ে পুষ্টিকর খাবার ও বিশ্রাম গ্ৰহণ করতে হবে। কমিউনিটির তৃণমূল থাকা মানুষের স্বাস্থ্য উন্নয়ন ঘটানোর জন্য সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়। এছাড়াও এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত অন্যান্য মেডিকেল অফিসার, সহকারী স্বাস্থ্য অফিসার, সিএইচসিপি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মীবৃন্দ উপস্থিত ছিল।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার