কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মো. রাজীব মিয়া (১৩) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার কলমাকান্দা-পাঁচগাও সড়কের নল্লাপাড়া নামস্থানে মিলন মিয়ার দোকানের সামনে এ দুঘটনা ঘটে ।
নিহত মো. রাজীব মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে মো. বকুল মিয়া ও হাসিনা আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় সতেরহাতি এলাকার মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরের দিকে স্থানীয় মাদ্রাসা থেকে অটোরিকশায় করে বাড়ী উদ্দেশ্য রওনা হয় ওই শিক্ষার্থী। পরে নল্লাপাড়া নামস্থানে মিলন মিয়ার দোকানের সামনে আসলে অটোরিকশা থেকে নামার সাথে সাথেই একটি দ্রুতগামী মোটরসাইকেল রাজিব মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। এতে রাজিব মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজিব মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রি
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান