ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারে অটোরিক্সা চোর চক্রের সদস্য আটক


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫২

 টাঙ্গাইলের দেলদুয়ারে অটোরিক্সা চোর চক্রের অন্যতম সদস্য লিটন মিয়া (২৬) কে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৯ মে) দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রাম থেকে অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই চোর জনতার হাতে ধরা পরে। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ তাকে আটক করে। লিটন সখিপুর উপজেলার লাঙ্গুলিয়া উত্তর পাড়ার আব্দুল বাতেনের ছেলে। এ সময় তার অপর ২ সহযোগী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার তারছিম মিয়ার ছেলে রুবেল (৩০) ও করটিয়া পূর্বপাড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে সাগর (১৯) পালিয়ে যায়। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রামের মোঃ ইদ্রিস সরকার তার বাড়ীর সামনে অটোরিক্সাটি রেখে খাবার খেতে যান। এ সুযোগে লিটন, রুবেল ও সাগর নামের ৩ চোর অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় অটোরিক্সার মালিক ইদ্রিসের মেয়ে দেখে ফেললে চোর চোর বলে ডাক চিৎকার করতে থাকে। পরে ইদ্রিস তাদের পিছু ধাওয়া করে টাঙ্গাইল সদরের মীরের বেতকা এলাকায় গিয়ে তাদের গতিরোধ করে। আশপাশের লোকজনের সহায়তায় অটোরিক্সা'সহ লিটনকে সে আটকে রাখে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে লিটনকে গ্রেপ্তার এবং তার হেফাযত থেকে অটরিক্সাটি জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত