ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫৪

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে উঠা মেসার্স শাহ্ আলী রজা (রা.) ব্রিকস ম্যানু ও মেসার্স পটিয়া ব্রিকস ম্যানু নামে ২টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় মেসার্স শাহ আমানত ব্রিকস ম্যানু নামে অন্য একটি ইটভাটার মালিককে লাইসেন্সবিহীন পরিচালনা করার দায়ে ২০ লক্ষ টাকা জরিমানা করেন। আজ ২৯মে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব এলাহাবাদ আমতল এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন,চন্দনাইশ উপজেলায় যেসব ইটভাটা রয়েছে মার মধ্যে শুধুমাত্র ৫টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি সবকয়টি ইটভাটা ছাড়পত্র নেই বলে ২য় ধাপে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকার,নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস,চন্দনাইশ থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ টিম, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ