ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ পেকুয়া জাল,নৌকাসহ পাঁচজন আটক


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫৫

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় বঙ্গোপসাগরে নোৌ পুলিশের অভিযানে পেকুয়ার নিষিদ্ধ জাল ও ইঞ্জিনবিহীন একটি নৌকাসহ পাঁচজনকে  আটক করেছে বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ি।

রোববার ২৭ মে সকালে সরকার ঘোষিত ৬৫ দিনের সামুদ্রিক সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ অভিযান উপলক্ষ্যে নবম দিনে বারআউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির নৌ টহল অভিযানে ফাঁড়ির অফিসার ইনচার্জ এস আই মোঃ কাইসার মাতুব্বরের নেতৃত্বে ০৪ টি অবৈধ পেকুয়া জাল,একটি ছোট নৌকার বোটসহ পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের একই এলাকার ১. মৃত কুলুচরন দাসের ছেলে লক্ষী দাস(৪০), ২.মৃত ছাঁদমনির ছেলে কৃষ্ণ দাস(৪৫), ৩.মৃত নৈদাবাদসীর ছেলে কাজল দাস(৪০),৪.সুভাস দাসের ছেলে রুবেল দাস(৩২), ৫.মৃত আহম্মদ হোসেনের ছেলে মনির (২৮)।

এই বিষয়ে বারআউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কাইসার মাতুব্বর জানান,বঙ্গোপসাগরের উপকূলে দোভাষী বাজার উঠান মাঝির ঘাট এলাকায় নৌ টহল ডিউটিকালীন সময় গোপন সংবাদ পাই যে বাঁশখালী খানখানাবাদ বেড়িবাধ হতে সাগরের ভিতরে ৪/৫ জন জেলেরা নৌকা দিয়ে পেকুয়া জালের মাধ্যমে সাগরে মাছ ধরিতেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবগত করে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় ফোর্স সহ ভাড়া করা কাঠের নৌকা দিয়ে অভিযান চালায়,পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা জাল সহ পালানোর সময়  পাঁচজনকে আটক করি। এবং আসামীদের হেফাযতে থাকা ০৪ টি বিশ হাজার মিটার পেকুয়ার জাল (আনুমানিক মূল্য) সাত লক্ষ  টাকা প্রায়, ০১ টি (তেলের টাঙ্কি বিহীন) বিশ হাজার টাকার মূল্যের নৌকাসহ উদ্ধার আটক করা হয়।পরে আসামীদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের (সংশোধনী/২০১৩) এর ৫(১) ধারায় বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার