ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫৬
লালমনিরহাটের পাটগ্রামে রংপুরের গংগাচড়ায় লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে। 
 
সোমবার (২৯ মে) বিকেল সাড়ে ৫ টা হতে ৬ টা পর্যন্ত আধা ঘন্টা বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতি। 
জানা গেছে, সেতুটি ২০১৮ সালের এপ্রিল চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত রোববার (২৮ মে) এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে। 
 
বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫৫ কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়। এ সেতু দিয়ে গাড়ি চলাচলে ৫৫ কিলোমিটার পথ কমে আসে। এতে ১৩ থেকে ১৫ লিটার তেল সাশ্রয় হয়। এজন্য বুড়িমারী স্থলবন্দর হতে পণ্য পরিবহণে গাড়ির মালিক, চালক ও শ্রমিকরা এ সেতু পথ পূণরায় চালুর দাবিতে সড়ক অবরোধ করে। উপজেলার সরকারি কলেজ মোড়ে আধা ঘন্টাব্যাপী সড়ক অবরোধে মহাসড়ক জুড়ে দূরপাল্লার নৈশ কোচ, বাস, ট্রাকের দীর্ঘ জট লাগে। এ সময় বক্তব্য দেন- পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক এবং পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে এ সেতু দিয়ে পূণরায় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলন ও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষনা দেন। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমামের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু