তিতুমীর কলেজে ছাত্র অধিকারের নেতাকে মারধর , ভিডিও ধারণ করায় এক নারীকে হেনস্থা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করায় কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে রেখে মুঠো ফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তা করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে।
২৯ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ছাত্র অধিকার সূত্রে জানা যায়, কলেজের শহিদ বরকত মিলনায়তনে তিতুমীর কলেজ আর্টক্লাবের এক্সিবিশনে নায়েক নূর ও তার সংগঠন ক্লিন এন্ড গ্রীণ ক্যাম্পাসের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকের বাহিরে আসলে কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ মুন্সী'সহ আরও বেশকজন কলেজ ছাত্রলীগ কর্মী নূরের উপর অতর্কিত হামলা করে৷
এতে কানে ও পায়ে আঘাত পায় নূর৷ আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে (নূর) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে এ প্রসঙ্গে অভিযুক্ত রিয়াদ মুন্সীর সাথে কথা বললে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমি মারধর করিনি৷ উনি ক্যাম্পাসে ছেলেপেলে নিয়ে ঘুরাঘুরি করছিলো, ঘুরাঘুরি করছে করুক, আমার এক বন্ধুর সাথে ঝামেলা করেছে। পরে আমি সুন্দর ভাবে বুঝিয়ে বলেছি ভাই ঘোরাঘুরি করবেননা, আপনি চলে যান৷ শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি। উনি উল্টো আমাকে বলেন, কেন যাবো! আমি বললাম ভাই আপনিও মানুষ, আমিও মানুষ। তারপরও সে যাচ্ছে না। উল্টো আমাকে ধাক্কা দিলো।
হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগকারী কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিন বলেন, ‘নূরের উপর হামলার ভিডিও করায় আমাকে প্রায় আধা ঘণ্টার মতো আটক করে রাখে। মোবাইল কেড়ে নিয়ে জোরপূর্বোক ভিডিও, ছবি গুলো ডিলেট করানো হয়৷ অকথ্য ভাষায় গালাগাল করে চার দিক থেকে আমাকে ঘিরে ফেলে তারা৷ পরে আমি চিৎকার দিলে আরেক ভাই আমার ফোন নিয়ে ভিডিও ডিলেট করে এবং আমার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার সব চেক করছে তারা, আমি কাউকে ভিডিও পাঠিয়েছি কিনা। আমি যখন বলি আমাকে আপনারা এভাবে ঘিরে রেখেছেন কেন, তারা বলে তোমাকে তো দিনের বেলা ঘিরে রেখেছি, রাতের বেলা তো রাখিনি। আমি যখন বলি, আপনারা এভাবে কথা বলছেন কেন, তারা বলে, 'ডার্লিং তোমার সাথে আর কিভাবে কথা বলবো।’
বিষয়টি নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের অসুস্থতার জন্য ঢাকার বাহিরে আছি। কলেজের মারামারির বিষয়টি নিয়ে কিছু অবগত নই। এদিকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোন সাড়া পাওয়া যায়নি।
ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিতুমীর কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে সেটা এখনো আমি জানিনি। আমার কানে এখনো বিষয়টি আসেনি। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আমি এধরনের ঘটনা সমর্থন করছিনা। আসলে এধরনের মারামারি হওয়া উচিত না। কিন্তু কেন হয়েছে সেটা আগে আমাকে জানতে হবে। আমার মনে হয়না সেরকম কিছু ঘটেছে।
এমএসএম / এমএসএম
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি