ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক মাসিক স্বাস্থ্য দিবস পালিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ১:৯
২০৩০ সালের মধ্যে মাসিককে জীবনের একটি স্বাভাবিক বিষয় গড়ে তোলা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার "আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ" প্রকল্পের কর্মএলাকা কাপ্তাই উপজেলার ওয়াগগা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি কিশোরী ক্লাবে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। 
 
বেসরকারি উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ার এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
 
এসময় কাপ্তাই  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  রুহুল আমিন, সহকারী  তথ্য অফিসার  দেলোয়ার  হোসেন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, ছোট পাগলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জ্ঞানোদয় তনচংগ্যা, উত্তর দেবতাছড়ি কারবারী  রাজচন্দ্র তনচংগ্যা,  ওএলএইচএফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী  হিলারী ত্রিপুরা, অ্যাডভোকেসি অফিসার  মিলন চাকমা, ট্রেইনার  এপ্পি চাকমা, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর  প্রমিলা তনচংগ্যা ,  সুজাতা তনচংগ্যা, কিশোরী ক্লাবের মেন্টর ও কিশোরীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একজন কিশোরী এমএইচ ডে এর ফ্যাক্টশীট পাঠ করে। অতিথিদের সামনে কিশোরীরা মাসিক স্বাস্থ্য বিষয় নিয়ে  সৃজনশীল কার্যক্রম পোস্টার উপস্থাপনা করেন। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও রুমন দে  কিশোরীদের কার্যক্রমের প্রশংসা করেন। এবং আগামীতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠতব্য কর্মসূচিতে কিশোরীদের  সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন । পরে কিশোরীদের উপজেলার গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক