ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

কুস্তি প্রতিযোগিতা ফাইনালে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ৩:১১

খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। "খেলাধুলা বুদ্ধি, জ্ঞান,মেধা ও শরীর বৃদ্ধির বিকাশ ঘটায়,খেলাধুলা পরস্পরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে উঠাসহ নানা স্লোগানে এতে ৫টি দল ফাইনালে অংশ নেয়। মঙ্গলবার ( ৩০ মে ২০২৩) সকালে ঐতিহাসিক খাগড়াছড়ির স্টেডিয়ামের ইনডোরে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম। 

এ সময় তিনি প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন।  এতে প্রধান অতিথি বলেন, শৃঙ্খলা মানুষকে দক্ষ করে গড়ে তোলে। আজকের এ খেলা নিজেদের সুস্থ জীবন ও গতিধারার শিক্ষার পাশাপাশি সুখ এবং দুঃখের মধ্যে দিয়ে মানুষকে বেঁচে থাকার শিক্ষা দেয়।  একই সাথে শৃঙ্খলাবোধ,দৃঢ়তা,মনোবলকে আরো সুদৃঢ় করে গড়ে তোলে বলে তিনি মন্তব্য করে তিনি সকল ব্যাটালিয়ের খোলায়ারদের ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। 

এর আগে চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ,  ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন এবং বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ২টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ১ টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এতে বিচারক মন্ডলির বিবেচনায় বাবুছড়া ব্যাটালিয়ন (০৭ বিজিবি) এর সিপাহী মইনুর রহমান রিয়েল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর সিপাহী মেহেদী হাসান শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে।

খেলায় অংশ নেওয়া দলের সদস্যরা নিজেদের নিজের কৌশলকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয়। এতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ,৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ২টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ১টি তাম্র পদক পেয়ে রানার আপ হয়।

প্রতিযোগতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), বাবু ছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি),মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি),খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)সহ ৫টি ব্যাটালিয়নের ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে। গত রবিবার (২৮ মে ২০২৩) থেকে শুরু হয় এ খেলা। প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টর এর অধীনস্থ ৫টি বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়কগণসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি