শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নে আশ্রায়কেন্দ্র ব্যাবস্থাপনার উপর ওরিয়েন্টেশন প্রদান
সাতক্ষীরা শ্যামনগরের ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ভূরুলিয়া ইউনিয়নের আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা কমিটি নিয়ে অপসারণ, উদ্ধার ও আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০ টায় ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ভূরুলিয়া ইউনিয়নে ৮ টি সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটি থেকে মোট ৩৫ জনকে নিয়ে অপসারণ,উদ্ধার ও শেল্টার ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম জাফরুল আলম বাবু সভায় শুভেচ্ছা বক্তব্যদেন ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্ৰহণ করেন । তারপর উপজেলা সিপিপি কর্মকর্তা মুন্সী নূর মোহাম্মদ স্যার অনুসন্ধান,উদ্ধার, অপসারন ও দূর্যোগের সংকেত সমূহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনা রাখেন ইউ পি সদস্য মোঃ মজিদ, মোঃ আনোয়ারুল ইসলাম, নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হাফিজুর রহমান । সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত