সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৯ জেলে আটক
সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত নিষিদ্ধ ফাঁস জাল, ১শত কেজি চাউল ও ২টি নৌকা সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।
আটক জেলেরা হলেন- ২নং কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাসখালী এলাকার আব্দুল বারী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করায় জেলেদের আটক করা হয়েছে। এঘটনায় বন আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত