ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে পাল্টা-পাল্টি মামলায় বিএনপির ২ নেতা গ্রেফতার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৫:২০

আওয়ামী লীগের পাল্টা মামলার জেরে খাগড়াছড়িতে রাতভর বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে পুলিশ অভিযান চালিয়েছে। 

এ সময় বিএনপির ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হচ্ছে- খাগড়াছড়ি পৌর বিএনপি’র ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নেছার আলী ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। সোমরাব (২৯ মে) রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার হয়। এ ছাড়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার ও আমীর খানসহ একাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টা-পাল্টি মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক