মাইক্রোবাসে পাওয়া গেল ১০০ বোতল ফেন্সিডিল, চালক ও সহকারী আটক
লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজ থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ চালক শান্ত মিয়া (২৪) ও সহকারী শ্রাবণ ইসলাম(১৯) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০মে) রাত ৮টার দিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজের পাঁচ নম্বর চেকপোস্ট থেকে ফেন্সিডিলসহ মাইক্রবাসটি আটক করা হয়।
আটককৃতরা হলেন পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মাইক্রোবাসের চালক শান্ত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সহকারী শ্রাবণ ইসলাম।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- চ ৫১-৬৫৪১ নম্বরের একটি মাইক্রোবাস রংপুর যাওয়ার পথে দোয়ানি চেকপোস্টে সন্দেহজনক আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা একটি বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরে গাড়িতে থাকা গাড়িতে থাকা সকল যাত্রীদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে করে জানা যায়, ড্রাইভার শান্ত ও হেলপার শ্রাবন মাদকের চালানটি রংপুরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।
হাতীবান্ধা দোয়ানী ফাঁড়ি ইনচার্জ দিপ্ত কুমার সিং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাইক্রোবাস তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চালক ও সহকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ফেন্সিডিল গুলো তারাই রংপুরু নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে হাতিবান্ধা থানায় প্রেরণ করা হলে সেখানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ