ভোলাহাটে শিকারী মডেল বালিকা বিদ্যালয়ের কমিটি অনুমোদনের আগেই সদস্যদের পদত্যাগ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদনের আগেই ৫ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গত ১৮ মে প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাসের কাছে ৩ জন শিক্ষক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য ও ১ জন অভিভাবক সদস্য ব্যক্তিগত কারণ উল্লেখ করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে অফিস সূত্রে জানা যায়। মোট ৯ জন সদস্যের মধ্যে ৫ জন সদস্যের পদত্যাগপত্র বিভিন্ন দপ্তরে জমা হওয়ায় কমিটি গঠন করা যাবেনা বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৫ জনের পদত্যাগপত্র জমা পেয়েছি বলে নিশ্চিত করেন।অন্যতম এক অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম বলেন, আমার ব্যক্তিগত কারণেই অভিভাবক সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। উল্লেখ্য গত ১৬ মে ২০২৩ প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোহাঃ কামিরুল ইসলামকে ১ ভোটের ব্যবধানে সলেহ আহমেদ সজীব সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
Link Copied