বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় আহত জান্নাতিকে : মৃত্যুর সঙ্গে লড়ছে জাবেদ আলী!
ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জান্নাতী আক্তার (২২) মারা গেছেন। মঙ্গলবার (২২) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আহত ইজিবাইক চালক জাবেদ আলী (২৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। জান্নাতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি শেখ সাদিক।
এরআগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে সালথা-ফরিদপুর সড়কের মাদসারা গট্টি মোড়ে ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়। তারা হলো সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মো. শহিদ মোল্যা (৬০), তার ছেলে ইজিবাইক চালক মো. জাবেদ আলী (২৫), নাতনী জাবেদা আক্তার (০৮), হুমায়রা আক্তার (১৫), প্রতিবেশী আমির হোসেনের ছেলে আবু হুরায়রা (০৫) ও ইয়াদ আলীর মেয়ে জান্নাতি আক্তার (১৩)। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জান্নাতী মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর দিক থেকে আসা একটি ইজিবাইক ও সালথা দিক থেকে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জান্নাতী মারা গেছে। এ ঘটনায় আহত আরও ৫ জন হাসাপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে জাবেদ আলীর অবস্থা খারাপ। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied