সৌদি ক্লাবের প্রস্তাব, ভাবতে অল্প সময় চাইলেন বেনজেমা
ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রো লিগে ভিড়িয়েছে সৌদি আরব। লিওনেল মেসির জন্য ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল।
এবার করিম বেনজেমাকে চাইছে সৌদির একটি ক্লাব। ক্লাবের নাম না জানালেও স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, বেনজেমার জন্য ৪০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ওই ক্লাবটি। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের বিড ধরতে চায় সৌদি আরব। ওই বিশ্বকাপ পেতে রোনালদো, মেসির পাশাপাশি বেনজেমাকে ব্যবহার করতে চান সৌদি কর্তৃপক্ষ। তার সঙ্গে শুভেচ্ছাদূতের চুক্তিও করতে পারে আরব দেশটি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার বেনজেমার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। এর মধ্যে নতুন চুক্তি না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। আরও এক মৌসুম তিনি রিয়ালে থাকবেন কিনা তা অনিশ্চিত।
এর মধ্যে সৌদি ক্লাবের নজর কাড়া প্রস্তাব! সংবাদ মাধ্যম ‘মাদ্রিদ জোন’ জানিয়েছে, তাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বেনজেমার এক পা এখন বার্নাব্যুর বাহিরে।
ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, সৌদি ক্লাবের প্রস্তাব গুরুত্বের সঙ্গে ভেবে দেখছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজেমা। তিনি সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিতে চান না। এক সপ্তাহের মধ্যে রিয়ালে থাকবেন নাকি সৌদি ক্লাবে যাবেন ওই বিষয়ে সিদ্ধান্তে আসতে চান বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
এমএসএম / এমএসএম
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ