মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ২১ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের ছয়জন, টাঙ্গাইলের দুজন ও গাজীপুরের একজন। তারা হলেন- ময়মনসিংহ সদরের নুরজাহান বেগম (৬৫), নাজমা বেগম (৭০), মো. আব্দুর রউফ (৬৫), মুক্তাগাছার সালমা বেগম (৪২), ত্রিশালের সুলতান আহমেদ (৭২), গৌরীপুরের মতিউর (৭০), টাঙ্গাইলের ঘাটাইলের মোশারফ হোসেন (৫২), মধুপুরের আব্দুল হামিদ (৫৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার খোদেজা বেগম (৫০)।
এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের দুজন। তারা হলেন- ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), মোবারক হোসেন (৭০), হামিদা খাতুন (৭০), শিরিন আক্তার (৫৫), মুক্তাগাছার নুরজাহান (৮০), মাহফুজুল হক (৬৯), হালুয়াঘাটের জহির মিয়া (৩৩), মোহাম্মদ আলি (৫৯), ত্রিশালের লাভলি (৫৫), নান্দাইলের আব্দুর জব্বার (৮০), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জইনুদ্দীন (৩৩)।
ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, করোনা ইউনিটে ২৩০টি আসনের বিপরীতে বর্তমানে ৫২৮ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।
এদিকে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করে ৫৯১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৯ শতাংশ বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাহ আলম।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার