ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভারতে বিশ্বকাপ: আইসিসির সঙ্গে বৈঠকে যা বলল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১:৩৮

পাকিস্তান সফরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস। উদ্দেশ্য- ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা। 

আইসিসির প্রতিনিধির সঙ্গে ওই বৈঠকে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়ে দিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তারা পাকিস্তান সরকারের নির্দেশনা মতো কাজ করবেন। দেশটির সংবাদ মাধ্যম ‘দি নিউজ’ এমনটাই জানতে পেরেছে। 

মঙ্গলবার দুই দিনের সফরে পাকিস্তান গেছেন আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। লাহোরে তাদের অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তাদের সঙ্গে বৈঠকে বসে ‘ভাঙা ক্যাসেট’ নতুন করে বাজিয়েছেন শেঠি। তিনি নাকি জোর দিয়েই বলেছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না। 

এছাড়া আইসিসির দুই কর্মকর্তার সঙ্গে আইসিসি ও এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) লভ্যাংশ ভাগাভাগির মডেল নিয়েও আলোচনা করেছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। ওই সভায় পাকিস্তানের রেভিনিউ প্রাপ্তির বিষয়ে একমত হতে পারেনি আইসিসি ও পিসিবি। বুধবার পাকিস্তান ছাড়ার আগে দুই পক্ষের আরও এক দফা বৈঠকে বসার কথা রয়েছে।

সংবাদ মাধ্যম পিটিআই-কে অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, আইসিসি ও বিসিসিআই এশিয়া কাপের ভেন্যু ও মডেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পিসিবির থেকে ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা চায়। 

তিনি জানিয়েছেন, আইসিসি ও বিসিসিআই ধারণা করছে, একবার এশিয়া কাপ হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে গেলে পাকিস্তান তাদের বিশ্বকাপ ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে চেয়ে বেঁকে বসতে পারে। এসিসির অনানুষ্ঠানিক সভায় এসিসির প্রেসিডেন্ট জয় শাহ ওই শঙ্কার কারণেই এশিয়া কাপের ভেন্যু ও মডেলে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

এমএসএম / এমএসএম

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?