ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মদনে ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ৪:২৪

অফিসের রেকর্ড পত্র দেখতে না দেওয়ায় ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বুধবার (৩১ মে) থানায় মামলা দায়ের করেন। মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
এরআগে গত মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোনা মদন উপজেলায় ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে মরধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক একই ইউপির উপ-সহকারি ভূমি কর্মকর্তা। আর অভিযুক্ত ব্যক্তি হলেন একই ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. রেনু তালুকদার।
জানা যায়, রেনু তালুকদার জমির দাগ নম্বর দেখতে ইউপি ভুমি অফিসে যান। তিনি নিজ হাতে ভুমি অফিসের সরকারি খাতাপত্র দেখতে চাইলে ভূমি কর্মকর্তা তাতে বাঁধা প্রদান করেন। এই নিয়ে দুজনের মাঝে বাদুনবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ফতেপুর ইউনিয়ন আ.লীগের সভাপাতি মো. রেনু তালুকদার জানান, গত বিশ বছর যাবত একটানা ইউপি আ.লীগের সভাপতি। এ পর্যন্ত আমার বিরুদ্ধে কোন খারাপ রেকর্ড নেই। ভালমন্দ জিজ্ঞেস করার পরে দুইটা দাগের বিষয়ে জানতে নায়েব সাহেবকে বলি। তিনি ব্যস্ত এখন দেখাতে পারবেন না বলেন। পিয়নকে দিয়ে জানাতে বললে নায়েব বলে সেও পারবে না। পরে নিজে দেখে নেওয়ার জন্য ভলিয়মের বইটা চাই। নায়েব বলে পাবলিককে দেখানোর কোন আইন নেই। অনেক বলার পরেও রাজি না হওয়াতে নায়েবের সাথে রাগের সহিত কথা বলার সময় তিনি (নায়েব) আমাকে ধরে ফেলে। আমি ধরার আগেই নায়েব সাহেবের হাঁপানি রোগ থাকায় মেঝেতে পড়ে যাওয়ার পর চলে আসি।
ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি এ ব্যাপারে ঊধ্বর্তনকে সব কিছু বলেছেন জানান। এর বাইরে আর কোন কথা বলেননি তিনি।
মদনের সহকারি কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান বলেন, সরকারি বিভিন্ন রেকর্ড পত্র নিজে দেখবে তার (আ.লীগ নেতা) হাতে দিতে বলেছিল। নায়েব দিতে অস্বীকৃত জানালে চড়-থাপ্পর মেরেছে। ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন