রাজস্থলীতে কারিতাসের উদ্যােগের আলোচনা সভা ও চারা বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর সহায়তা লাউদাতো সি সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ জুন ) সকাল ১০ টায় ‘ধরিত্রীর জন্য আশা, মানবতার জন্য আশা’ এই মূলসূরকে সামনে রেখে বিদ্যালয়ের হল রুমে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকার, হাবীবুল্লাহ মেজবা।সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস মাঠ কর্মকর্তা সাধন কৃঞ্চ চাকমা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি তনচংগ্যা,ব্রাক স্বাস্থ্য ম্যানজার পাপরী চাকমা, ইউপি সদস্য উদয় তনচংগ্যা, কারিতাস পরিবারের সদস্য সহ শিক্ষার্থী প্রায় ২০০জন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারা পৃথিবী আজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, যা জীববৈচিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, শুধু তাই নয় মানুষের জীবনও আজ বিপন্ন। আর এ সকল ক্ষতির কারণ আমরা নিজেরাই। পূণ্যপিতা পোপ ফ্রান্সিস লাউদাতো সির মাধ্যমে আমাদের স্বরণ করিয়ে দিচ্ছেন যে, পৃথিবী একটাই।
এ পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য পরিণত হলে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমরা যদি আমাদের বর্তমান পরিবেশের দিকে তাকাই, তবে দেখতে পাই যে, নির্বিচারে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। তাছাড়া যে পরিমানে গাছ কাটা হচ্ছে কিন্তু সে পরিমানে গাছের চারা রোপন করা হচ্ছে না। তাই পরিবেশকে টিকিয়ে রাখতে এবং আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে আমাদের চার পাশে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ২শ ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছ।
ছবি ক্যাপসন, রাজস্থলীতে কারিতাসের চারা বিতরণ এসময় প্রধান অতিথির বক্তব্য রাখছেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied