ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চোখ জুড়ানো পাটের সবুজ পাতায় দুলছে কৃষকের সোনলী স্বপ্ন: এবারও জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তা!


সালথা প্রতিনিধি  photo সালথা প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১:৩১

ফরিদপুরের সালথায় প্রতিবছর এই সময় চোখ যতদূর যায় দেখা মেলে চাষিদের মাঠজুড়ে অফুরান সবুজের সমারোহ। এবারও মাঠের পর মাঠ সোনালী আঁশ পাটের সবুজ পাতাগুলোতে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। সালথায় সমাদৃত সোনালী আঁশ পাটের গৌরবময় ইতিহাস রয়েছে। এখানকার প্রধান অর্থকরী ফসলই হচ্ছে পাট। প্রতিবছর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পাট আবাদ করা হয়। যা মোট আবাদি জমির ৯০ থেকে ৯২ শতাংশ।

শতবছর ধরেই বাণিজ্যকভাবে পাট আবাদ করে স্বাবলম্ভী এখানকার প্রান্তিক চাষিরা। তাই এবারও কৃষকের যত স্বপ্ন পাটকে ঘিরে। ইতিমধ্যে পাটের চারাগুলো বড় হতে শুরু করেছে। কৃষকরাও তীব্র গরম আর ঝড়-বৃষ্টি অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন সোনালী আঁশ পাটের চারা পরিচর্যা কাজে। তবে গত বছর পানির অভাবে পাট জাগ (পচানো) দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছিল কৃষকরা। তখন মাটি খুড়ে পাট জাগ দিয়েছিল। এবারও সেই দুশ্চিন্তায় রয়েছে তারা।

সালথার সোনাপুর গ্রামের কৃষক সোহেল শেখ বলেন, পাট চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি ও অর্থনীতিক চাষিদা মেটাই। তাই পাট চাষে বরাবরই আমরা বাম্পার ফলের স্বপ্ন দেখি।  আবহাওয়া ভাল থাকলে আশা পূরণ হয় আর যদি খারাপ থাকে তাহলে স্বপ্ন ভেঙ্গে যায়। তবে এবার আল্লাহর রহমতে ভাল ফলনই হবে আশা করি। যদিও এবার প্রথম দিকে বৃষ্টি কম হওয়ায় কিছুটা বিপাকে পড়তে হয়েছে আমাদের। তবে পরে টানা বৃষ্টি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কারণ বৃষ্টিতে পাট ক্ষেতে পানির চাহিদা মেটায়। ফলে পাটের গাছগুলোও দ্রæত বেড়ে উঠে। পাশাপাশি বৃষ্টির পানি পাটের চারার জন্যও বেশ উপকারী।

কৃষক আফজাল শেখ বলেন, বাণিজ্যকভাবে পাট চাষ করেই আমরা স্বাবলম্ভী। আমাদের ভাল থাকা নির্ভর করে পাট চাষের ওপর। তাই আমরা সর্বোচ্চ শ্রমও দেই পাট ক্ষেতে। তীব্র গরম অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে পড়ে থাকতে হয়। তবে শ্রমিক সংকটের কারণে আমরা বিপাকে আছি। দিনপ্রতি হাজার টাকার বিনিময়ও শ্রমিক মেলছে না। ফরিদপুর থেকে শ্রমিক কিনে এনে কাজ করতে হয়। এখন পর্যন্ত ক্ষেতে পাটের চারার যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে ভাল ফলন হবে বলে আশা আমাদের।

তিনি আরও বলেন, গত বছর পানির অভাবে পাট জাগ (পচানো) দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছিল কৃষকরা। তখন মাটি খুড়ে পাট জাগ দিতে হয়েছিল। এবারও সেই দুশ্চিন্তায় রয়েছি। তবে বর্ষার সময় আমাদের এলাকায় যাতে পানি ঢুকতে পারে সে জন্য ফরিদপুর ¯øুইজ গেটটি খুলে রাখলে ভাল হবে। এতে আমাদের পানির অভাব দূর হবে।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, সালথায় এবার ১২ হাজার ৩৩০ হেক্টর জমিতে পাট আবাদ হচ্ছে। যা মোট আবাদি জমির ৯২ শতাংশ। আশা করছি আশানুরূপ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের মুখে হাঁসি ফুটবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন