সরকার পাথরঘাটার হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে
দৈনিক সকালের সময়ের সাথে বিশেষ সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন। ২ জুন শুক্রবার তিনি দৈনিক সকালের সময়েকে বলছেন বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমাদেরকে আর পিছু ফিরে তাকাতে হবে না। পাথরঘাটার অধিকাংশ জনগণের আশা বর্তমান সরকার ক্ষমতায় থেকে তাদের অঞ্চলের অসমাপ্ত উন্নয়ন কর্ম গুলো সম্পন্ন করবে।
দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি শামীম আহমদের প্রশ্ন - আঞ্চলিক নারীদের শিক্ষা ও তার ক্ষমতায়নে আপনার ভূমিকা কেমন?
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনের উত্তরে বলছেন:- তৃণমূল পর্যায়ে নারীদের নির্যাতন জিরো টলারেন্স করতে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর)করেছি ৫৬৮২ টি পরিবারের। এখন আমার উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার সংখ্যা অপ্রতুল। ব্যক্তিগত ও মহিলা অধিদপ্তরের মাধ্যমে ৭৪৪ জন নারীকে দর্জি সেলাই প্রশিক্ষণ, ব্লক ও বাটিক, ফুড প্রসেসিং এর প্রশিক্ষণ প্রদান করে তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করেছি। হতদরিদ্র ৩০০ শত নারীদের ব্যক্তিগত ও উপজেলা পরিষদ বাৎসরিক উন্নয়ন তহবিল থেকে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করেছি। ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাঝে ২৫৫ জন শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিনামূল্যে বিতরণ করেছি। বয়ঃসন্ধির বিশেষ সময়ে,নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় ছাত্রীদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতা বৃদ্ধি করেছি।
দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি শামীম আহমদের প্রশ্ন - জঙ্গি ও সন্ত্রাস দমনে আপনার উপজেলা প্রশাসনের অগ্রগতি কতোটুকু?
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনের উত্তরে বলছেন:- জঙ্গি ও সন্ত্রাস দমনে আমার উপজেলা প্রশাসনের অগ্রগতি প্রসংশনীয়, প্রতিটি মসজিদে এব্যাপারে প্রতি শুক্রবার ইমাম সাহেব খুতবার আলোচনার সাথে স্থানীয় ভাবে সতর্ক ও সচেতন হতে আলোচনা করেন। পুলিশ প্রশাসন ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে জনগণের মধ্যে আলোচনা সভা করেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিন ও রাতে পাহাড়ার ব্যবস্থা অব্যাহত রয়েছে।
দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি শামীম আহমদের প্রশ্ন- সামাজিক ও রাজনৈতিক সহিংসতা রোধে কতোটুকু সহিষ্ণু আপনার নির্বাচনী এলাকার নেতারা?
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনের উত্তরে বলছেন:- এব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আলোচনা ও পারস্পরিক সম্পর্ক সহযোগিতা অব্যাহত আছে। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে মহান জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকায় কোনোদিন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি ভবিষ্যতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আমি আশাবাদী।
দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি শামীম আহমদের প্রশ্ন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার কোন বক্তব্য থাকলে বলুন
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনের উত্তরে বলছেন:- বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাদের এলাকার হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা,পঙ্গু ভাতা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনপ্রিয় ও জনবান্ধব নেতৃত্ব যাচাই-বাছাই করে নমিনেশন দিলে নৌকা প্রতীকে স্বতঃস্ফূর্ত ভাবে জনগণ ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপাকে বরগুনা-আসনটি স্পেশাল ভাবে উপহার দিবেন ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার