ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি; লাখ টাকা জরিমানা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২-৬-২০২৩ রাত ১১:৩০
লালমনিরহাটের গোকুন্ডায় অবৈধভাবে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 
শুক্রবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ের কাশিনাথঝাড় এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় পুকুর মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ আরো চারজনের নামে একটি নিয়োমিত মামলা দায়ের হয়। দন্তপ্রাপ্ত রফিকুল ইসলাম ওই ইউনিয়নে বালাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, রফিকুল ইসলাম তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অন্যের বাড়ির সাথেই অবৈধভাবে পুকুর খনন করছিলেন। সেখানকার মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলেন। এতে পুকুরের পাশে বসবাসকারী পরিবার গুলো বৃষ্টি এলে ভাঙ্গনের হুমকীর মুখে পড়বে। এছাড়া ট্রাকে করে মাটি বহন করায় সরকারী পাকা সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ওই এলাকার লোকজন অভিযোগ করায় সেখানে অভিযান চালিয়ে রফিকুল নামে একজনকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার একলাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রমে কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া মাটি খননের মেশিন (ভেকু) ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।
 
এ সময় পুকুরের মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ চার জনের নামে একটি নিয়মিত মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার