দৌলতখানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ আহত ১
দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট - আজাদ নগর সড়কের পঞ্চায়েত বাড়ি এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক মোঃ নুরে আলম (৩৫) এবং আবুল কালাম (৫৫)।।দুর্ঘটনাটি ঘটেছে গতকাল (২ জুন)শুক্রবার বিকাল ৫ টায়।
নিহত আলম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল হক মিস্ত্রির ছেলে এবং আবুল কালাম একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।নুর আলম দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদলের এবং আবুল কালাম একই ইউনিয়ন বিএনপি'র কর্মী বলে জানা যায়। একই মোটর সাইকেলে থাকা মোঃ ইসমাইলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী আজাদনগর এলাকার মোঃ নাগর জানান,মোটরসাইকেল আহোরিগণ আজাদ নগর থেকে নূর মিয়ার হাট হয়ে দৌলতখনের দিকে যাচ্ছিল।এ সময়ে পার্শ্ব রাস্তা থেকে একটি ইজিবাইক মূল রাস্তায় উঠতে দেখে মোটরসাইকেল চালক মুখোমুখি সংঘর্ষেড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খেজুর গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেলের চালক নুরে আলম। গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আবুল কালাম।মোঃ ইসমাইলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,২৫ মে ঢাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত মোঃ শিহাব মুন্সির দোয়া অনুষ্ঠানে যোগদানের জন্য দৌলতখানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। শুক্রবার বাদ আছর দৌলতখানে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দৌলতখান থানা অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied