নাঙ্গলকোটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া বাজার থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রহমত উল্লাহ রাহাত ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেলায়েতের নেতৃত্বে জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যায়।
এ সময় অপর দিকে ছাত্রলীগের অন্য গ্রুপ জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের পর সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান। তিনি জানান, পেরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন ও তার অনুসারীরা জামায়াত-বিএনপি থেকে আসা নেতাকর্মীরা বর্তমান ছাত্রলীগ দাবি করে প্রকৃত ছাত্রলীগের ওপর আক্রমণ করে।তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তার ব্যাপারে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, সামান্য ভুল বুঝাবুঝিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied