ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন রামোস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:৫০

শুধু লিওনেল মেসিই নন। চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছাড়বেন স্প্যানিশ তারকা সার্জিও রামোসও। গণমাধ্যমে এতদিন আলোচ্য বিষয় ছিল মেসি ও নেইমারকে ঘিরে, খুব একটা আলোচনাতেও ছিলেন না রামোস। গতকাল রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ তারকা। রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে পিএসজিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ের খবর নিশ্চিত করে রামোস লিখেছেন, 'আগামীকালের (আজ) দিনটি আমার জন্য বিশেষ। কাল (আজ) আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।'

রামোস লিখেছেন, 'আমি জানি না কতগুলো জায়গাকে আপনি ঘর বলে উল্লেখ করতে পারেন। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি, এর সমর্থকেরা এবং প্যারিস আমার সেসব ঘরের একটি। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ। এ সময় আমি সব কটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি এবং নিজেকে উজাড় করে দিয়েছি। আমি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমি নতুন কোনো রং গায়ে চড়াব।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসকে শুভকামনা জানিয়ে পিএসজি লিখেছে, 'এতদিন প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে সের্হিও রামোস যুক্ত থাকায় আমরা আনন্দিত। রামোস তার ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমরা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছি। তার বাকি ক্যারিয়ারের জন্য শুভ কামনা রইলো'

রামোসকে বিদায় জানিয়ে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, 'রামোসের নেতৃত্ব, দলীয় চেতনা এবং পেশাদারত্বের সঙ্গে অভিজ্ঞতা মিলে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। এটা তাকে সত্যিকার অর্থে ফুটবল কিংবদন্তিতে পরিণত করছে। তাকে প্যারিসে পাওয়া গৌরবের ব্যাপার ছিল।'

রামোসের পরবর্তী গন্তব্য কোথায় হবে, এখনো তা নিশ্চিত নয়। তবে দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরই মধ্যে সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত