শ্যামনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারী ৪লাখ গর্ভ নিরোধক বড়ি উদ্ধার, আটক-২
সাতক্ষীরা শ্যামনগরে ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ সরকারী ভাবে হাসপাতালে সরবরাহকৃত মহিলাদের ব্যবহারের জন্য গর্ভ নিরোধক সুখী বড়ি ভারতে পাচারের সময় জব্দ করেছে থানা পুলিশ। শনিবার (০৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরিফুর রহমান ফারাজীর নেতৃত্বে পুলিশ দল উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গর্ভ নিরোধক সুখী বড়ি উদ্ধার করে। এসময় তল্লাশী করে ৪লাখ ২০হাজার পিচ গর্ভ নিরোধক সুখী বড়ি জব্দ করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃদেশীয় সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে শামসুর গাজীর ছেলে ইসরাফিল গাজী ও আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ মোজাম গাজী।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে সরকারীভাবে সরবরাহকৃত গর্ভ নিরোধক সুখী বড়ি ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪লাখ ২০ হাজার পিচ গর্ভ নিরোধক সুখী বড়ি সহ ওই দুই পাচারকারীকে হাতে নাতে আটক করে। মালামাল সহ আসামীদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা আন্তঃদেশীয় সিন্ডিকেট চক্রের সদস্য বলে জনায় পুলিশ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত