ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ৪:৪৮
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। 
 
গত শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ  ফজলল করিমের স্মৃতি কলম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি একেবারে দুমড়েমুচড়ে যায়।
 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এ সময় প্রায় ১ ঘন্টা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে  সড়কে যান চলাচল বন্ধ ছিল।
 
নিহতরা হলেন-জেলার পাটগ্রাম উপজেলার আব্দুল গফুরের ছেলে  রফিকুল ইসলাম (৩৬) ও একই উপজেলার আতিকুল ইসলামের ছেলে মিজান (২০)।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, কাকিনা রেলস্টেশন থেকে কাকিনা মহিপুর হয়ে রংপুরের দিকে যাচ্ছিল সিএনজি গাড়িতে করে পথে কাকিনা ইউনিয়নের কবি শেখ ফজলল করিম স্মৃতি কলম এলাকায় এলে বিপরীতগামী একটি ট্রাকের সাথে সঙ্গে সংঘর্ষ হয়। এতে  দুজনের মৃত্যু হয়। স্থানীয়দের মুখে শুনা যাচ্ছে রংপুরের দর্শনা মোড় এলাকার মুন্নি নামে এক মহিলাও মারা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনায় রংপুরের দর্শনা  মোড় এলাকার একজন মহিলার হাত বিচ্ছিন্ন মরদেহটি একটি মাইক্রো বাসযোগে মৃতের গুরতর অসুস্থ ছেলে রংপুরের উদ্দেশ্য চলে যায়।
 
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দুই জনের মৃত্যুর সতত্যা নিশ্চিত করে বলেন, একজন মহিলারও বিচ্ছিন্ন হাত দুর্ঘটনাস্থলে দেখা গেছে শোনা যায় ঐ মহিলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর

বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত