হরিণাকুণ্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)। শনিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা দেন।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, গত ৩০ অথবা ৩১ মে রাতে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। তিনি আরও জানান, আসামি শিলনের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সে ঘটনার দিন ফুঁসেিলয়ে তাঁকে একটি মাঠের পাটক্ষেতে ডেকে নিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণ করে বলে জানা গেছে।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তাঁর বড় বোনকে জানায়।
ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছ। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী