তিস্তায় গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে তালহা (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় আরও চারজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগতবেড় এলাকার তিস্তা নদীর ৫নং স্পার বাধে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তালহা নীলফামারী জেলার সৈয়দপুর কলিমমোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাহার আলীর একমাত্র ছেলে। স্থানীয়রা জানায়, নিহত তালহা তার বাবা মায়ের সাথে গতকাল শুক্রবার লালমনিরহাটের রাজপুরে ফুপাতো বোনের বিয়েতে আসে। বিয়ের কার্যক্রম শেষ হলে গতকালই বউকে নিয়ে বর যাত্রীরা চলে যায়। আজ দুপুরে বোনের শ্বশুর বাড়িতে তাদের দাওয়াত খেতে যাওয়ার কথা। তাই তালহা তার ৪জন ফুপাতো ভাইকে নিয়ে তিস্তায় গোসল করতে যায়। তিস্তা নদীর রাজপুর এলাকার ৫নম্বর স্পার বাঁধের নিচে সবাই গোসল করতে নামলে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় তালহার ফুপাতো ভাই জুয়েলসহ বাকীরা সবাই কোনভাবে পারে উঠতে পারলেও তালহা পানিতে তলিয়ে যায়। পরে তাদের চিৎকারে নদীতে মাছ ধরতে যাওয়া ফারুক নামে এক জেলে এসে তালহাকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন তালহাসহ অসুস্থ সবাইকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষনা করেন।
রাজপুর জগতবেড় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি সাতার জানতো না। তাই নদীর নিচের পানির স্রোতে তলিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই নিহতের পরিবারের অভিযোগ না থাকলে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিহে মরদের তার পরিবারের নিকর হস্তান্তর করা কবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’