ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

যেদিন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায় আল হিলাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২৩ বিকাল ৫:৫৯

লিওনেল মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরানোর ব্যাপারে বরাবর আত্মবিশ্বাস দেখিয়ে এসেছে বার্সেলোনা। সর্বশেষ কাতালান কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ক্যাম্প ন্যু ফেরার বিষয়টি ৯৯ শতাংশ মেসির ইচ্ছের ওপর নির্ভরশীল। 

মেসির কোর্টে বল ঠেলে দিয়েই যেন পার পেলো বার্সেলোনা। আর্থিক সংকট কাটিয়ে উঠে মেসির সঙ্গে পুনরায় চুক্তি করার মতো কিছুই করতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। সংবাদ মাধ্যমের মতে, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার সৌদি আরবের ক্লাবে যাওয়াই সত্যি হতে যাচ্ছে। 

সংবাদ মাধ্যম স্পোর্ত জানিয়েছে, চুক্তির বিষয়ে মেসির বাবা ও এজেন্টে হোর্হে মেসির মাধ্যমে চুক্তির বিষয়ে আল হিলাল সমঝোতায় পৌঁছে গেছে। ক্লাবটি আগামী ৬ জুন সর্বজয়ী ফুটবলার লিও’র সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায়। জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। পিএসজি চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারেনি। শনিবার পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের নিশ্চিত করেছেন, মেসির মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। পিএসজির ওই মৌসুম শেষ শনিবার রাতে। অর্থাৎ রাতে দলটি মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে। 

এর আগে সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে পিএসজির ক্লাব আল হিলাল। তাকে প্রতি মৌসুমে ৪০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। যা মেসির বেতনের দ্বিগুন। বার্সেলোনা, আল হিলালের বাইরে মেসির কেনার লড়াইয়ে ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

এমএসএম / এমএসএম

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত