মহাসড়কে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (৩ জুন) হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিকেলের দিকে মরদেহের ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে উপজেলার সানিয়াজান এলাকায় ডালিয়া-বড়খাতা বাইপাস মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, শনিবার অনেক মানুষ উপজেলার সানিয়াজান বাজার ও সাধুর বাজারের মধ্যবর্তী স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে গেলে সেখান থেকে মরদেহের ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তালুকদার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবকটি বেশ কয়েকদিন থেকে সানিয়াজান বাজারে ঘোরাঘুড়ি করছিল। এরপর দুপুরে মহাসড়কের উপর ওই যুবকের মরদেহ পরে থাকতে দেখতে পান এলাকাবাসী। তাদের মধ্যে কেউ থানায় অবগত করলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পযন্ত পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশ মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’