ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় সর্পদংশনে আহত হাবিবুরকে বাঁচানো গেল না


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ১২:৫৩

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার খলিষখালীতে সাপে কামড়ানোর ১৩ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক। নিহত যুবক পাটকেলঘাটার খলিষখালী হাজরাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত দলিল উদ্দীনের পুত্র হাবিবুর রহমান (৩৪)। নিহতের বড় ভাই জিল্লুর রহমান জানান তার ভাই হাবিবুর রহমান একটি মুরগির ফার্ম তদারকি করতেন। ২১ মে (রবিবার) বেলা ১১ টার সময় ফার্মে কাজ করার সময় তাকে সাপে কামড়ালে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে, এরপর সিবি হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৩ টার সময় সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান। হাবিবুর পারিবারিক জীবনে এক শিশু কন্যা সন্তানের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান হাবিবুরকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার