কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলনে টাইগাররা
জিম্বাবুয়ে থেকে সফল মিশন শেষ করে দেশে ফিরেই কোয়ারেন্টাইনে থাকতে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। অবশেষে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে আবারো মাঠে নেমে পড়েছেন টাইগাররা। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন করছেন সাকিব-মাহমুদউল্লাহরা।
তিনদিনের হোটেলবন্দি জীবনে ক্রিকেটারদের দুইবার কোভিড টেস্ট করানো হয়েছে। এতে সবার নেগেটিভ এসেছে। এরপর আজকেই প্রথম হোটেল থেকে বের হতে পেরেছেন তারা। তবে কোয়ারেন্টাইন শেষ হলেও অবসর সময় কাটানোর কোনো সুযোগ থাকছে না।
সকাল ১০টা থেকেই অনুশীলন শুরু হয়ে যায়। আধাঘণ্টার অনুশীলনে প্রথমে ১৫ মিনিট রানিং করে ঘাম ঝরান খেলোয়াড়রা। পরের ১৫ মিনিট চলে ফুটবল অনুশীলন। ক্রিকেটারদের সঙ্গে কোচিং প্যানেলের সবাই সেখানে উপস্থিত ছিলেন।
এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি নামায় কিছুক্ষণ অনুশীলন বন্ধ ছিল। বৃষ্টি কমলেও শেরে বাংলার ন্যাচারাল টার্ফে খোলা আকাশের নিচে অনুশীলন করার মত অবস্থা ছিল না। তাই ইনডোরেই চলে ব্যাটিং অনুশীলন।
উল্লেখ্য, আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো